১০০ বছর বয়সী মেসি ভক্ত পলিন কানা আসলে কে

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বজুড়ে লিওনেল মেসির কোটি কোটি ভক্ত রয়েছে। আর্জেন্টিনার খেলা হলে ভক্তরা পৃথিবীর নানান প্রান্ত থেকে ছুটে আসেন মেসির জাদুকরী ক্ষমতা

2026-06-23T14:50:55+00:00
2026-06-23T14:50:55+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
১০০ বছর বয়সী মেসি ভক্ত পলিন কানা আসলে কে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:৫০ পিএম 
গ্যালারিতে পলিন কানা। ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে লিওনেল মেসির কোটি কোটি ভক্ত রয়েছে। আর্জেন্টিনার খেলা হলে ভক্তরা পৃথিবীর নানান প্রান্ত থেকে ছুটে আসেন মেসির জাদুকরী ক্ষমতা স্বচক্ষে দেখার জন্য। গত রাতে ডালাসে বিশ্বকাপের আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে আলোচনায় এসেছেন পলিন কানা নামে শত বছর বয়সী এক নারী। 

ডালাসের গ্যালারিতে গতকাল দেখা গিয়েছিল দিয়েগো আরমান্দো ম্যারাডোনা ও মেসির ছবি। আর্জেন্টাইন সমর্থকদের পাশাপাশি প্রতিপক্ষ অস্ট্রিয়ার সমর্থকেরাও মেসির প্ল্যাকার্ড এনেছিলেন। তবে হাজার হাজার দর্শকের মাঝে এক প্ল্যাকার্ডের কারণে পলিন নামে এক নারী সবার নজর কেড়েছেন। তার প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘১০০ বছর বয়সী মেসি ভক্ত।’


পলিনের প্ল্যাকার্ড সম্বলিত সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে, এই নারীর বয়স এখনও ১০০ হয়নি। যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের বাসিন্দা পলিন ১ আগস্ট শত বছর পূর্ণ করবেন। বৃদ্ধ এই নারী যে এবারই প্রথম মেসির খেলা দেখতে এসেছেন, তাও নয়। গত বছর জুনে মার্কিন মুলুকে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির ম্যাচও তিনি দেখেছিলেন। সে সময় প্ল্যাকার্ডে তিনি লিখেছিলেন, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’ মূলত, তখন থেকেই সামাজিক মাধ্যমে পরিচিতি লাভ করেন এই নারী।

গিনেস বুকেও নিজের নাম লিখিয়েছেন পলিন। চলতি বছরের মে মাসের শেষে টেক্সাসের বেলভিলে তার নাতি রস স্মিথ আয়োজিত একটি ক্রাউডসার্ফিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ৯৯ বছর ২৭৪ দিন। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ক্রাউডসার্ফিংয়ে অংশ নেওয়া ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েন পলিন। 

উল্লেখ্য, গতকালের ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। ১৮ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সর্বোচ্চ ম্যাচজয়ী ফুটবলারও তিনি। 

সময়ের আলো/মহু


  বিষয়:   ১০০ বছর  মেসি  ভক্ত  পলিন কানা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: