হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার দেখানো হলো মমতাজকে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মুক্তার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে

2026-06-24T14:00:26+00:00
2026-06-24T14:00:26+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আইন-আদালত
হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার দেখানো হলো মমতাজকে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:০০ পিএম 
আদালত প্রাঙ্গণে মমতাজ বেগম। সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মুক্তার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে আদালত। 

বুধবার (২৪ জুন) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী মমতাজকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন।  

পুলিশের আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এই হামলার ঘটনার সঙ্গে মমতাজের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার প্রকৃত রহস্য উদঘাটনে পরবর্তীতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর সুইমিং পুলের সামনে আন্দোলনে অংশ নিয়েছিলেন মুক্তার হোসেন। আন্দোলন দমাতে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছোঁড়া রাবার বুলেটে তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় মমতাজকে সন্দিগ্ধ আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে রাতে ধানমন্ডি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মমতাজকে গ্রেফতার করে। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   হত্যাচেষ্টা  মামলা  গ্রেফতার  মমতাজ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: