সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নিজের ছেলে সন্তান না থাকায় মেয়ের ছেলে সন্তান জন্ম নেওয়ার আনন্দে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছেন নানা। ঘটনাটি নাটোরের সিংড়া উপজেলার

2026-06-24T14:26:00+00:00
2026-06-24T14:26:00+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:২৬ পিএম 
ঘোড়ার গাড়িতে চড়ে নানা বাড়ি যাচ্ছে নাতি। ছবি : সময়ের আলো
নিজের ছেলে সন্তান না থাকায় মেয়ের ছেলে সন্তান জন্ম নেওয়ার আনন্দে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছেন নানা। ঘটনাটি নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা গ্রামের।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলে এ আনন্দ অনুষ্ঠান।


মো. হান্নানের কোনো ছেলে সন্তান নাই। একটি মাত্র মেয়েকে বিয়ে দিয়েছে একই ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। মেয়ে পান্না খাতুন ও জামাই মনির হোসেনের একটি মেয়ে সন্তান জন্মের দীর্ঘ ১২ বছর পর ছেলে সন্তান জন্ম নেয়। এতে আনন্দের শেষ নেই নানা হান্নানের। ৭ মাস বয়সী নাতি আব্দুর রহমান বিন মুসালিনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিজ গ্রাম থেকে জামাইয়ের গ্রাম পর্যন্ত নাচ-গানের সঙ্গে ঘুরিয়ে ৩ হাজার পিস মিষ্টি বিতরণ করেন তিনি। এতে করে গ্রামবাসী ও ঘোড়ার গাড়ির বহরে থাকা স্বজনরা খুশি প্রকাশ করেন।

গ্রামবাসীরা বলেন, একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত তারা।

শিশুর মা মোছা. পান্না খাতুন বলেন, আমার মেয়ে সন্তান জন্ম নেওয়ার ১২ বছর পর ছেলে সন্তান জন্ম নিয়েছে। সেই আনন্দে আমার বাবা ঘোড়ার গাড়িতে গ্রাম ঘুরিয়ে ও মিষ্টি বিতরণ করে উৎসব করছে। আপনারা সবাই আমার ছেলে-মেয়ে ও আমার বাবার জন্য দোয়া করবেন। 

শিশুর নানা মো. হান্নান বলেন, আমার কোনো ছেলে সন্তান নেই। মহান আল্লাহ্ তায়ালা আমাকে একটি নাতি উপহার দিয়ে আমার মনের আশা পূরণ করেছেন। সেজন্য স্বজন ও গ্রামবাসীদের নিয়ে আনন্দ ভাগাভাগি করছি।

সময়ের আলো/জোই



  বিষয়:   সিংড়া  নাতি  আনন্দ  নানা  ব্যতিক্রমী আনন্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: