প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন

রফিক রাফি ও সাব্বির আহমেদ

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে উচ্চগতির বুলেট ট্রেনে

2026-06-24T17:55:47+00:00
2026-06-24T17:55:47+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন
রফিক রাফি ও সাব্বির আহমেদ
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৫৫ পিএম 
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে উচ্চগতির বুলেট ট্রেনে যাত্রা করে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এই সম্মেলন ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম আসরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি অংশ নেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ। সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০-র বেশি প্রতিনিধি অংশ নেন।


গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত সোমবার, ২২ জুন ২০২৬, প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ডালিয়ানে পৌঁছান।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: