চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি এলাকায় একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। লাল টেপে মোড়ানো বস্তুটির গায়ে সাদা

2026-06-24T18:37:44+00:00
2026-06-24T18:37:44+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৩৭ পিএম 
ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি এলাকায় একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। লাল টেপে মোড়ানো বস্তুটির গায়ে সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা ছিল।

বুধবার (২৪ জুন) দুপুরে কুড়ুলগাছি রাইসা বিলের মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে সেটি পানিভর্তি একটি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।

সূত্রে জানা যায়, সকালে মৎস্যজীবী সমিতির সদস্যরা মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে লাল টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।


দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বোমা সদৃশ বস্তুটি কে বা কারা সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চুয়াডাঙ্গা  জয় বাংলা  বোমা  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: