ডা. জাহেদের সঙ্গে অন্যায্য আচরণ নিয়ে দিল্লির ব্যাখ্যায় ঢাকার অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের অন্যায় আচরণ এবং এ নিয়ে দেওয়া দেশটির

2026-06-24T22:10:46+00:00
2026-06-24T22:10:46+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
ডা. জাহেদের সঙ্গে অন্যায্য আচরণ নিয়ে দিল্লির ব্যাখ্যায় ঢাকার অসন্তোষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:১০ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংগৃহীত ছবি
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের অন্যায় আচরণ এবং এ নিয়ে দেওয়া দেশটির ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে মন্তব্য করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলেও উল্লেখ করেছে ঢাকা।   

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে জানানো হয়েছিল যে, ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট আইওআরএর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ডা. জাহেদ উর রহমান। এরপরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা সন্তোষজনক নয়। 


বিষয়টি নিয়ে ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, বাংলাদেশ তা গ্রহণযোগ্য মনে করছে না মন্তব্য করে মুখপাত্র বলেন, চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে যোগ দিতে গেলে দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে বাধা দেওয়া হয়।  

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের প্রতিক্রিয়ায় মুখপাত্র শহীদুল করিম বলেন, প্রতিটি রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সব নাগরিকের— বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের— অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে।  
 
সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি পুনর্ব্যক্ত করেন। 


সময়ের আলো/ইউএমএইচ
 



  বিষয়:   ডা. জাহেদ  দিল্লি  ঢাকা  অসন্তোষ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: