প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-তুরস্কের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক

2026-09-27T05:43:42+00:00
2026-09-27T05:43:42+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-তুরস্কের আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৩ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে উভয়পক্ষ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

বৈঠকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুরস্কের কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগসহ দুই দেশের অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


এ সময় তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলন নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৭ সালের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে তুরস্ককে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। আলোচনা শেষে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর ও কার্যকর করার বিষয়ে একমত হন দুই দেশের প্রতিনিধিরা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   প্রতিরক্ষা  বাংলাদেশ  তুরস্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: