৭ পুলিশ কর্মকর্তাকে বদলি-পদায়ন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ

2026-11-11T20:59:44+00:00
2026-11-11T20:59:44+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জাতীয়
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি-পদায়ন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম 
বাংলাদেশ পুলিশ। সংগৃহীত ছবি
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজির সই করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সহকারী পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা-টিআর) মো. ইকরামুল আহাদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), যশোরে (মনিরামপুর সার্কেল) সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানের (এসআরবি) সহকারী পুলিশ কমিশনার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) (উল্লেখ্য, তার পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পূর্বের বদলির আদেশটি বাতিল করা হয়েছে), হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে টাঙ্গাইল পিটিসিতে, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএন-এ এবং রাজশাহী চারঘাট সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. খালেদ হোসেনকে রাজশাহী আরএমপি-এ বদলি করা হয়েছে।  

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   পুলিশ কর্মকর্তা  বদলি-পদায়ন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: