মৃত ব্যক্তির সমালোচনা ও দোষচর্চা নয়

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

কোনো মানুষ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। জীবিত অবস্থায় ভালো-মন্দ কাজ সবারই হয়ে থাকে। কোনো মানুষ মারা গেলে তার ভুল নিয়ে সমালোচনা

2026-06-25T06:09:59+00:00
2026-06-25T06:09:59+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ইসলাম
মৃত ব্যক্তির সমালোচনা ও দোষচর্চা নয়
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:০৯ এএম 
ছবি : সংগৃহীত
কোনো মানুষ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। জীবিত অবস্থায় ভালো-মন্দ কাজ সবারই হয়ে থাকে। কোনো মানুষ মারা গেলে তার ভুল নিয়ে সমালোচনা করা ঠিক না। মানুষের ভালো কাজ উল্লেখ করে তার জন্য দোয়া করা মুমিনের বৈশিষ্ট্য। 

হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের মৃতদের ভালো কাজগুলোর আলোচনা করো এবং মন্দ কাজের আলোচনা থেকে বিরত থাকো’ (আবু দাউদ : ৪৯০০)। 

হজরত আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা মৃতদের গালি দিও না। যেহেতু তারা নিজেদের কৃতকর্মের পরিণতি পর্যন্ত পৌঁছে গেছেন’ (বুখারি : ৬৮৫৮)। 

মৃতের দোষ গোপন রাখার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘যে মৃতের গোসল দেয় ও তার দোষত্রুটি গোপন রাখে, আল্লাহ তাকে ৪০ বার ক্ষমা করেন। আর যে ব্যক্তি মৃতকে কাফন পরায়, আল্লাহ তায়ালা তাকে জান্নাতের রেশমের কাপড় পরিধান করাবেন। 

যে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কবর খনন করে তাতে কবর দেয়, আল্লাহ তায়ালা তাকে কেয়ামত পর্যন্ত মৃতের জন্য ঘরের বসবাসের ব্যবস্থা করে দেওয়ার প্রতিদান দেন।’ (মুসতাদরাকে হাকিম : ১/৫০৫)

সময়ের আলো/আআ


  বিষয়:   মৃত  ব্যক্তি  সমালোচনা  দোষচর্চা  ইসলাম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: