যে কারণে ইসলাম গ্রহণ করেছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং

আন্তর্জাতিক ডেস্ক

ইসলাম

তাইওয়ানে জন্ম নেওয়া বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জ্যাকি ই-রু ইং ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। বিজ্ঞানে সাফল্যের

2026-11-17T23:26:52+00:00
2026-11-17T23:26:52+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ইসলাম
যে কারণে ইসলাম গ্রহণ করেছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:২৬ পিএম 
তাইওয়ানে জন্ম নেওয়া বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জ্যাকি ই-রু ইং। সংগৃহীত ছবি
তাইওয়ানে জন্ম নেওয়া বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জ্যাকি ই-রু ইং ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। বিজ্ঞানে সাফল্যের পাশাপাশি তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ইসলাম গ্রহণ। ৩৫ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। শৈশব থেকেই জীবন ও জগতের অর্থ এবং উদ্দেশ্য নিয়ে তার মনে নানা প্রশ্ন ছিল। ছোটবেলা থেকেই বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার আগ্রহও ছিল তার। 

১৯৬৬ সালে তাইওয়ানের রাজধানী তাইপেতে জন্মগ্রহণ করেন জ্যাকি ইং। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে পাড়ি জমান তিনি। সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে আগ্রহী ছিলেন তার বাবা-মা। এ কারণে শৈশবে সানডে স্কুল ও খ্রিষ্টান কিন্ডারগার্টেনে পড়াশোনা করেন তিনি।

সিঙ্গাপুরে স্কুলজীবনে মুসলিম সহপাঠীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় জ্যাকি ইংয়ের। তাদের জীবনাচরণ ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানতে গিয়ে ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে ইসলাম সম্পর্কে পড়াশোনা ও অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ইসলামের শিক্ষা ও আদর্শের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। এর ধারাবাহিকতায় ৩৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এই বিজ্ঞানী।

এক সাক্ষাৎকারে পবিত্র কোরআন সম্পর্কে নিজের উপলব্ধির কথা তুলে ধরেন জ্যাকি ইং। তিনি কোরআনকে অসাধারণ একটি গ্রন্থ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এতে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। ধর্মীয় অনুশীলনের গুরুত্ব, মানুষের সমতা এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়েও কোরআনে দিকনির্দেশনা পাওয়া যায়।


জ্যাকি ইং জানান, জীবন কেন এবং কী উদ্দেশ্যে— এ ধরনের প্রশ্ন তাকে শৈশব থেকেই ভাবাত। ধর্ম সম্পর্কে জানার আগ্রহ থেকে শুরু হওয়া অনুসন্ধান পরবর্তী সময়ে ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত অধ্যায়ে পরিণত হয়।

বিজ্ঞানী হিসেবেও জ্যাকি ইংয়ের অর্জন অত্যন্ত সমৃদ্ধ। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। এর পরের বছরই যোগ দেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)।

২০০১ সালে মাত্র ৩৫ বছর বয়সে এমআইটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পূর্ণ অধ্যাপক হিসেবে নিয়োগ পান তিনি। ২০০৩ সালে সিঙ্গাপুরে ফিরে প্রতিষ্ঠা করেন ইনস্টিটিউট অব বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানোটেকনোলজি। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির নেতৃত্বও দেন তিনি।

ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে তার গবেষণা, অসংখ্য বৈজ্ঞানিক প্রকাশনা এবং আন্তর্জাতিক পুরস্কার তাকে নিজ ক্ষেত্রে বিশ্বের অন্যতম পরিচিত বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইসলাম  বিশ্বখ্যাত বিজ্ঞানী  জ্যাকি ই-রু ইং 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: