প্যান্ট টাখনুর নিচে থাকলে কি নামাজ আদায় হবে?

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

আমরা জানি, পুরুষের জন্য টাখনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি ইত্যাদি পরা হারাম বা কবিরা গুনাহ। নামাজ পড়ার সময় কোনো ব্যক্তির

2026-11-17T06:24:15+00:00
2026-11-17T06:24:15+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ইসলাম
প্যান্ট টাখনুর নিচে থাকলে কি নামাজ আদায় হবে?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:২৪ এএম 
ছবি : সংগৃহীত
আমরা জানি, পুরুষের জন্য টাখনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি ইত্যাদি পরা হারাম বা কবিরা গুনাহ। নামাজ পড়ার সময় কোনো ব্যক্তির প্যান্ট, পাজামা বা লুঙ্গি যদি টাখনুর নিচে থাকে তা হলে কি তার নামাজ আদায় হবে?
রায়হান, গাজীপুর

উত্তর : নামাজের ভেতরে এবং বাইরে প্যান্ট, পাজামা, লুঙ্গি ইত্যাদি পুরুষের নিম্নাঙ্গে পরিধেয় বস্ত্র ইচ্ছাকৃতভাবে টাখনুর নিচে নামিয়ে রাখা কবিরা গুনাহ। হাদিস শরিফে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন ‘লুঙ্গির (কাপড়ের) যে অংশ টাখনুর নিচে থাকবে, তা জাহান্নামে যাবে’ (বুখারি : ৫৭৮৭)।  আর নামাজে এটি অধিকতর অন্যায় কাজ।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, ‘তিনি এক বেদুঈনকে দেখলেন যে, সে তার  লুঙ্গি (টাখনু গিরার নিচে) ঝুলিয়ে নামাজ আদায় করছেন। তিনি বললেন, যে ব্যক্তি নামাজে লুঙ্গি (কাপড় টাখনু গিরার নিচে) ঝুলিয়ে রাখে, সে আল্লাহর হালাল-হারামের সীমারেখার কোনো তোয়াক্কা করল না’ (আলমুজামুল কাবির : ৯৩৬৮)।

কেউ যদি ইচ্ছাকৃতভাবে টাখনুর নিচে ইজার রেখে নামাজ পড়ে তা হলে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে। তবে নামাজ পুনরায় আদায় করার প্রয়োজন নেই। আর যদি ভুলবশত টাখনুর নিচে লুঙ্গি থেকে যায় তা হলে সে ক্ষেত্রে নামাজ মাকরুহে তাহরিমি হবে না। কিন্তু এ বিষয়টি স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক তা টাখনুর ওপর উঠিয়ে নেওয়া আবশ্যক। (হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর : ৪/১৭৭; ফতোয়া মাহমুদিয়া : ৬/৬৫৪)

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   নামাজ  পুরুষ  টাখনু  প্যান্ট  পাজামা  লুঙ্গি  হারাম  কবিরা গুনাহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: