সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে ট্রেনিং দিতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভারত সীমান্তে কাঁটাতার নির্মাণ করেছে বলে বাংলাদেশও যদি একই পথে হাঁটে, তাহলে সীমান্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না বলে

2026-06-25T12:51:49+00:00
2026-06-25T12:51:49+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
রাজনীতি
সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে ট্রেনিং দিতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৫১ পিএম 
বাংলাদেশ গ্রীন পার্টির আয়োজিত গোলটেবিল বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি
ভারত সীমান্তে কাঁটাতার নির্মাণ করেছে বলে বাংলাদেশও যদি একই পথে হাঁটে, তাহলে সীমান্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

তিনি বলেন, এই সমস্যার সমাধানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। এবং সীমান্তকে সুরক্ষা দেওয়ার জন্য সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে। 

বুধবার (২৪ জুন) বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বাংলাদেশ গ্রীন পার্টির আয়োজনে ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সবিনয়ে আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, ভারত কাঁটাতার নির্মাণ করেছে, আপনিও যদি কাঁটাতার নির্মাণ করেন তাহলে কি সীমান্ত সমস্যার সমাধান হবে? আমি মনে করি, আমরা মনে করি, এই সমস্যার সমাধান হবে না।’

তিনি বলেন, সীমান্ত ইস্যুতে তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক। ভৌগোলিকভাবে বাংলাদেশের যে মানচিত্র প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবার সামনে উপস্থাপিত হয়, সেটিই বাংলাদেশের রাজনৈতিক ও ভৌগোলিক সীমানা। তবে সাংস্কৃতিকভাবে বাংলাদেশের পরিধি আরও বিস্তৃত।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ রয়েছে, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের ভাষা, খাদ্যাভ্যাসসহ অনেক বিষয়ে আমাদের মিল রয়েছে। সেজন্য সাংস্কৃতিকভাবে যেখানে যেখানে বাঙালি ডায়াসপোরা রয়েছে, সেখান পর্যন্ত আমাদের সীমানা বিস্তৃত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সমন্বিতভাবে কাজ করে, তাহলে বিশ্বব্যাপী চলমান অভিবাসন প্রক্রিয়া এবং সীমান্ত পরিস্থিতির বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা সম্ভব।


জাতিসংঘের আইন ও আন্তর্জাতিক কাঠামোর আওতায় সীমান্তে কী ঘটছে, তা বিশ্বব্যবস্থার কাছে উপস্থাপন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের বিজিবিকে শক্তিশালী করতে হবে। এছাড়া আমাদের বিকল্প নেই। নৌবাহিনীকে শক্তিশালী করতে হবে, বিমানবাহিনীকে শক্তিশালী করতে হবে, সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের তরুণরা দেশের জন্য রক্ত দিতে প্রস্তুত। আমরা সরকারকে বলতে পারি, দেশের যুবসমাজ প্রস্তুত রয়েছে। তবে অস্ত্র হাতে নেওয়া নয়, রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় শক্তি গড়ে তোলার দিকেই গুরুত্ব দিতে হবে।

বৈঠকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে কাজে লাগাতে হবে মন্তব্য করেন তিন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সীমান্ত সুরক্ষা  সীমান্তবর্তী মানুষ  ট্রেনিং  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: