শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর

2026-06-25T14:42:03+00:00
2026-06-25T14:42:03+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আইন-আদালত
শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:৪২ পিএম 
সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান। সংগৃহীত ছবি
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ জুন) নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইঞা। 

তিনি বলেন, কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এগুলো সম্পন্ন হলেই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হবে।  


এর আগে, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। এই নির্দেশের পর অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হলো। ফৌজদারি আইনে পারদর্শী এই আইনজীবী এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই চালাবেন। 

গত ১৯ মে রামিসাকে ধর্ষণ শেষে হত্যা করেন সোহেল রানা। এ অপরাধে তাকে পূর্ণ সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গভীরতা বিবেচনা করে দুই জনকেই মৃত্যুদণ্ড দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ের পর দুই আসামিকে পাঠানো হয় কনডেম সেলে। কনডেম সেল থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।   


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   শিশু  রামিসা  ধর্ষণ-হত্যা  মামলা  স্টেট ডিফেন্স 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: