বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ মানে পুরো পৃথিবী দুইভাগে বিভক্ত হয়ে যায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই আবেগ, উত্তেজনা আর বিশ্বজুড়ে

2026-06-25T21:41:37+00:00
2026-06-25T21:45:25+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:৪১ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৯:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ মানে পুরো পৃথিবী দুইভাগে বিভক্ত হয়ে যায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই আবেগ, উত্তেজনা আর বিশ্বজুড়ে কোটি ভক্তের দৃষ্টি। সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তাহলে উত্তাপ কয়েকগুণ বেড়ে যায়।

প্রায় তিন দশক ধরে বিশ্বকাপে দুই দলের দেখা হয়নি। সবশেষ ১৯৯০ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে ইতালির তুরিনে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিনে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, বিশ্বকাপে আর দেখা হয়নি এই দুই লাতিন জায়ান্টের।

তবে এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে পারে। চলমান বিশ্বকাপে সমীকরণ মিলে গেলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ফুটবলের সবচেয়ে আলোচিত দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা।

গ্রুপ ‘জে’-তে টানা দুই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ২৮ জুন তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে জর্ডানের বিপক্ষে। ইতোমধ্যে গ্রুপ শীর্ষস্থান নিশ্চিত করায় দ্বিতীয় রাউন্ডে মেসিবাহিনী মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ দলের সঙ্গে। সেই সমীকরণ অনুযায়ী সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এগিয়ে রয়েছে উরুগুয়ে।

অন্যদিকে শুরুটা ভালো না হলেও এরপর হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করায় দ্বিতীয় রাউন্ডে নেইমারদের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্স-আপ দল। সেই গ্রুপে এখনো লড়াইয়ে রয়েছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন যে কোনো এক দলই সামনে পড়তে পারে সেলেসাওদের।


যদি ব্রাজিল ও আর্জেন্টিনা দ্বিতীয়, তৃতীয় রাউন্ড এরপর কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারে, তাহলে বিশ্বকাপের সেমিফাইনালে দেখা মিলতে পারে ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথের। ফুটবলবিশ্ব তখন আবারও দুভাগ হতে পারে ব্রাজিল বনাম আর্জেন্টিনার বিশ্বকাপের মঞ্চের মহারণ ঘিরে। ১৯৯০ সালের সেই স্মরণীয় ম্যাচের পর বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি দুই দল। দীর্ঘ ৩৫ বছর বিশ্বকাপের মঞ্চে দুদলের দেখা না হওয়ার অপেক্ষার পালা কি শেষ হবে এবার, সে উত্তর সময়ই বলে দেবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিশ্বকাপ  সেমিফাইনাল  ব্রাজিল  আর্জেন্টিনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: