প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ কাজে চীনের ঐকমত্য হয়েছে : মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে চীনের ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।শুক্রবার (২৬ জুন) রাতে

2026-06-26T21:35:59+00:00
2026-06-26T21:35:59+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ কাজে চীনের ঐকমত্য হয়েছে : মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:৩৫ পিএম 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে চীনের ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। 

শুক্রবার (২৬ জুন) রাতে সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, ‘মালয়েশিয়া এবং চীনের সঙ্গে দেশের স্বার্থ এবং বাণিজ্যের কিভাবে উন্নয়ন করা যায়, সেসব
বিষয়ে আলোচনা হয়েছে। এ সফরের মাধ্যমে চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও উন্নত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে চীনের ঐকমত্য হয়েছে।’

মাহদী আমিন বলেন, ‘চীনের প্রেসিডেন্টের করিডরের প্রস্তাবের বিষয়ে ইতিবাচক হিসাবে দেখা হচ্ছে। ব্যবসা ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ এটি।’


এর আগে গত রোববার (২১ জুন) রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পরদিন সোমবার (২২ জুন) বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান রওনা হন তিনি। সেখানেও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সবশেষ শুক্রবার সকালে বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।

এরপর বাংলাদেশ সময় বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী। পৌনে ৮টায় তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   প্রধানমন্ত্রী  চীন  মাহদী আমিন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: