কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর এলিফ্যান্ট রোডসংলগ্ন কাঁটাবন এলাকায় একটি ১৪ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে

2026-06-27T01:58:52+00:00
2026-06-27T04:23:50+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
জাতীয়
কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১:৫৮ এএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৪:২৩ এএম
সংগৃহীত ছবি
রাজধানীর এলিফ্যান্ট রোডসংলগ্ন কাঁটাবন এলাকায় একটি ১৪ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৫মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুত পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
আরও পড়ুন

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, ভবনটির ১২তম তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে উদ্ধারকর্মীরা দ্রুত নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এএডি/


  বিষয়:   কাঁটাবন  ভবন  আগুন  নিয়ন্ত্রণ  ইউনিট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: