রাজধানীর কাঁটাবন এলাকায় একটি ১৪ তলা আবাসিক ভবনে লাগা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৫মিনিটে ভবনটির ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোট ৬টি ইউনিট কাজ করে।
আরও পড়ুন
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শুক্রবার দিবাগত রাত ৩টা ৮মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। পাশাপাশি ভবনের ভেতরে কেউ আটকে আছেন কি না, তা যাচাইয়ে সার্চ অভিযান চালানো হচ্ছে।
এএডি/