রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল দুইজনের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কাঁটাবনের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই তরুণের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর আহত অবস্থায় তাদের উদ্ধার করে

2026-06-27T06:20:13+00:00
2026-06-27T06:20:13+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
জাতীয়
রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল দুইজনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:২০ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর কাঁটাবনের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই তরুণের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা শেষ পর্যন্ত দুজনকেই মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে ১৪ তলা ভবনটির ১২তম তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন

নিহতরা হলেন- মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)। তাদের মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনজুড়ে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়া গেছে যে, ভেতরে আর কেউ আটকে নেই। নতুন করে কোনো হতাহতের ঘটনাও পাওয়া যায়নি।

এএডি/
  বিষয়:   রাজধানী  কাঁটাবন  আগুন  নিয়ন্ত্রণ  প্রাণ  দুই 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: