অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ অনুরোধ জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের দেড় বছরের একটা অস্থির সময় ছিল। যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে।
সে সময় আমরা দেখেছি, যারা আজ করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেইন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, ইন্টেরিম গভর্নমেন্টের ১৮ মাসের সবকিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। দুর্নীতি কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছে, সব ফাইন্ড আউট (উদঘাটন) হোক।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত তথ্যে জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে।
বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারণ ভিত্তি হচ্ছে টিআইবি। গত কয়েক দিন আগে এ নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছে। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে। আমি বলছি না, গণমাধ্যম বলেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই একটা অস্থির সময় পার করে আমাদের নির্বাচন আদায় করতে হয়েছে। হ্যাঁ, এ জন্য নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে আমরা সই করেছি।
সময়ের আলো/জেডআই