অন্তর্বর্তী সরকার গণিতে কাঁচা ছিল : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাতীয়

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অন্তর্বর্তী সরকার গণিতে কাঁচা ছিল। তারা মাদরাসা ১৭ হাজার শিক্ষক নিয়োগ

2026-06-28T23:39:48+00:00
2026-06-28T23:39:48+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
জাতীয়
অন্তর্বর্তী সরকার গণিতে কাঁচা ছিল : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:৩৯ পিএম 
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সময়ের আলো
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অন্তর্বর্তী সরকার গণিতে কাঁচা ছিল। তারা মাদরাসা ১৭ হাজার শিক্ষক নিয়োগ দিলেও সেই অনুযায়ী বাজেটে কোনো বরাদ্দ রাখেনি। আগামী জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে। 

রোববার (২৮ জুন) সকালে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস ভবনের অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, কেউ যদি প্রশ্নফাঁস নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ায়, তাহলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। এ লক্ষ্যে সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।  


তিনি আরও বলেন, সামান্য বিষয়েও মামলা হচ্ছে। ধাপে ধাপে এসব সমস্যার সমাধান করা হবে। শিক্ষা খাতে কোনো মামলার জট রাখতে চান না বলেও জানান তিনি। 

পরীক্ষায় এখন নকলের প্রবণতা নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের কারণেই এটি সম্ভব হয়েছে। সব পরীক্ষা কেন্দ্রই সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে।

সময়ের আলো/জোই 


  বিষয়:   অন্তর্বর্তী সরকার  গণিত  শিক্ষামন্ত্রী  সিলেট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: