মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে তাকে দ্রুত রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তিনি কারাগারের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন তাকে হাসপাতালে আনা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু।
কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় আনা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
আরও পড়ুন
সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণে নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। বর্তমানে তিনি মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
তবে এখনো তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।
এএডি/