ব্রাজিলের বিপক্ষে নেই জাপানি ‘মেসি’

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপ নকআউট পর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ‘জাপানি মেসি’খ্যাত তাকেফুসা কুবোকে দলে পাচ্ছে না জাপান। ইনজুরির কারণে ছিটকে গেছেন স্প্যানিশ ক্লাব

2026-06-29T22:22:47+00:00
2026-06-29T22:22:47+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
ব্রাজিলের বিপক্ষে নেই জাপানি ‘মেসি’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:২২ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপ নকআউট পর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ‘জাপানি মেসি’খ্যাত তাকেফুসা কুবোকে দলে পাচ্ছে না জাপান। ইনজুরির কারণে ছিটকে গেছেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড।

ক্যালিফোর্নিয়ার পাসাডেনার ঐতিহাসিক রোজ বোল স্টেডিয়ামে সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। আর ম্যাচটি মাঠে গড়ানোর মাত্র কয়েক ঘণ্টা আগেই বড়সড় ধাক্কাটি খেল জাপান। দলটির মেডিকেল বিভাগ কুবোর না খেলার বিষয়টি নিশ্চিত করেছে।  

জাপানের মেডিকেল টিম জানিয়েছে, গত ম্যাচে পায়ের পেশির ইনজুরিতে পড়েছিলেন কুবো। ম্যাচের আগে তার ফিটনেস টেস্ট করা হলে দেখা যায়, ব্রাজিলের তীব্র গতির ম্যাচে খেলার মতো অবস্থায় নেই তিনি। দীর্ঘমেয়াদি স্বার্থের কথা চিন্তা করে তাকে আজ স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  


রিয়াল সোসিয়েদাদের হয়ে লা লিগায় দুর্দান্ত মৌসুম পার করা কুবো জাপানের ট্যাকটিক্যাল পরিকল্পনার অন্যতম প্রধান ভিত্তি। ব্রাজিলের রক্ষণ ভাঙতে কোচের অন্যতম অস্ত্র ছিলেন তিনি। তবে এখন তাকে ছাড়াই খেলতে হচ্ছে জাপানকে।

কুবোর এই অনুপস্থিতি নিশ্চিতভাবেই ব্রাজিলের জন্য কিছুটা স্বস্তির খবর। তবে দলের সেরা তারকার অনুপস্থিতিতে ভেঙে পড়ছে না জাপান। তার পরিবর্তে আজ শুরুর একাদশে বুন্দেসলিগার দল ফ্রাইবুর্গের ফরোয়ার্ড রিতসু দোয়ানকে দেখা যেতে পারে।


সময়ের আলো/আআ





  বিষয়:   ব্রাজিল  জাপান  মেসি  বিশ্বকাপ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: