রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
মঙ্গলবার (৩০ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিন-
শিল্পমন্ত্রীর কর্মসূচিসকাল ১০টায় তেজগাঁও শিল্প এলাকার বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে (বিটাক) ‘কারিগরি প্রশিক্ষণ পূর্বক আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচন’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণাবিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিকের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাফিজুর রহমান।
ডিএনসিসির উন্নয়নকাজের উদ্বোধনমিরপুর-১৩-এর পশ্চিম বাইশটেকী এলাকায় সড়ক উন্নয়ন ও বাউনিয়া খালের ওপর বেইলি ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
এএডি/