বিভিন্ন স্থানে সাদা পতাকা টানানোর বিষয় সরকারের নজরে এসেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে লেখা কালিমাসহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এর পেছনে কোনো সুনির্দিষ্ট

2026-06-30T13:47:10+00:00
2026-06-30T13:47:10+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
জাতীয়
বিভিন্ন স্থানে সাদা পতাকা টানানোর বিষয় সরকারের নজরে এসেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে লেখা কালিমাসহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এর পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন জায়গায় পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে আছে। কেন এমন ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে, কারণ এটি বিদেশে বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয় না।

অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সেবা নেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, তাতে সরকারের রাজনৈতিক অংশ ও সরকারি কর্মকর্তা— দুই অংশেরই দায় আছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই দুর্নীতি করেছেন তা বলবো না, আবার তারা যে অন্য দুর্নীতি করেননি সেটাও বলবো না। দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ, এটি কখনো তামাদি হয় না। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীনভাবে যেকোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার এতে কোনো বাধা দেবে না।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ প্রসঙ্গে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, যতদিন দলটির কর্মসূচি বা কার্যক্রম নিষিদ্ধ আছে, ততদিন ‘রিফাইন্ড’ বা অন্য যেকোনো নামেই হোক না কেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। এছাড়া আদালতের নিষেধাজ্ঞা থাকায় পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য বা খবর প্রকাশ না করার জন্য দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তিনি। দ্রুতই তথ্য কমিশন ও নতুন করে আলোচনা সাপেক্ষে গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর সফল উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার নিজের স্বার্থ অনুযায়ী পররাষ্ট্রনীতি ঠিক করবে, এই সফরগুলোর মাধ্যমে সেই বার্তাই দেওয়া হয়েছে।

সময়ের আলো/কহু



  বিষয়:   সাদা পতাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: