ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি দেশটির ৩১তম সেনাপ্রধান হিসেবে জেনারেল

2026-07-01T11:26:11+00:00
2026-07-01T11:26:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:২৬ এএম 
দেশটির ৩১তম সেনাপ্রধান হিসেবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন। ছবি : সংগৃহীত
ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি দেশটির ৩১তম সেনাপ্রধান হিসেবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন।

মহারাষ্ট্রের খড়কওয়াসলার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যুদ্ধ প্রস্তুতি জোরদার এবং সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি আধুনিকায়নে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে বিবেচিত হয়।

দীর্ঘ কর্মজীবনে উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি। স্পষ্টভাষী ও পেশাদার নেতৃত্বের জন্য সামরিক অঙ্গনে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ নামেও পরিচিত।

সেনাপ্রধান হওয়ার আগে তিনি উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্বও দেন তিনি।


এমন এক সময়ে ১৩ লাখের বেশি সদস্যের ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব নিলেন জেনারেল শেঠ, যখন বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তিনির্ভর যুদ্ধের নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে।

এদিকে ১ জুলাই থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়েও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন সহ-বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। নতুন সহ-সেনাপ্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন।

এ ছাড়া সেনাবাহিনীর বিভিন্ন কমান্ডেও রদবদল হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কমান্ডার হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, দক্ষিণ কমান্ডের দায়িত্বে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর এবং লেহভিত্তিক ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর কমান্ডার হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে দায়িত্ব গ্রহণ করেছেন।

সূত্র : দ্য হিন্দু

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভারত  সেনাপ্রধান  জেনারেল ধীরাজ শেঠ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: