৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. জাগির হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে

2026-07-01T15:29:10+00:00
2026-07-01T15:29:10+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:২৯ পিএম 
সীমান্ত উপজেলা টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. জাগির হোসেন আটক। ছবি : সময়ের আলো
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. জাগির হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (১ জুলাই) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভুঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
আটককৃত জাগির হোসেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানের পরিকল্পনা করা হয়। ২ বিজিবি অধিনায়কের নির্দেশনায় শাহপরীর দ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদী এলাকায় বিজিবি’র একটি চৌকস নৌ-টহল দল কৌশলগত অবস্থান নেয়।


অভিযানের বিবরণ দিতে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভুঁইয়া জানান, প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে মিয়ানমার সীমান্তে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করে বিজিবি। একপর্যায়ে চাঁদের আলোয় দেখা যায়, এক ব্যক্তি দুটি বস্তা নিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশের সীমানায় প্রবেশ করছেন। পরিস্থিতি বেগতিক দেখে বিজিবি’র নৌ-টহল দল দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে নদী থেকেই ওই ব্যক্তিকে বস্তাসহ হাতেনাতে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাগির হোসেন স্বীকার করেন যে, তিনি ওই সন্দেহভাজন নৌকা থেকে মাদকসহ নদীতে নেমে সাঁতরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। পরবর্তীতে তার সঙ্গে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি কর্মকর্তা আরও জানান, আটক আসামিকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   ইয়াবা  মাদক কারবারি  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: