ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ৪ শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনা রহস্যের জন্ম দিয়েছে।মঙ্গলবার (৩০ জুন) সকালে

2026-07-01T17:30:13+00:00
2026-07-01T17:31:17+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ৪ শিক্ষার্থী
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৩০ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ৫:৩১ পিএম
নিখোঁজ ৪ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনা রহস্যের জন্ম দিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেটে যাওয়ার উদ্দেশে বের হয়েছিল তারা। এরপর আর খোঁজ পাওয়া যায়নি তাদের।

এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেছে ওই ৪ শিক্ষার্থীর পরিবার। 

নিখোঁজ ছাত্রীরা হলেন- উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের বাসিন্দা শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের মলিকা (১৭), ঋতু দেবনাথ (১৬) এবং সুজতি রানী দেবনাথ (১৪)।


এদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু দেবনাথ দশম শ্রেণি ও সুজতি দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী।

নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা জানান, মঙ্গলবার ভোর ৬টায় তারা প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। এরপর রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। স্কুল ও প্রাইভেটে খোঁজ নিয়ে জানা যায়, তারা কোথাও যায়নি। পরে রাতে থানায় জিডি করেছি। আমরা মেয়েদের ফেরত চাই।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘অভিভাবকরা সাধারণ ডায়েরি করেছেন। স্কুলছাত্রীদেরকে খোঁজ শুরু করা হয়েছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   ঠাকুরগাঁও  নিখোঁজ  শিক্ষার্থী  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: