অর্থ আত্মসাৎ মামলায় সহকারী পুলিশ কমিশনার কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেলউদ্দিন প্রিন্সের জামিন

2026-07-01T18:35:07+00:00
2026-07-01T18:35:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আইন-আদালত
অর্থ আত্মসাৎ মামলায় সহকারী পুলিশ কমিশনার কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:৩৫ পিএম 
অর্থ আত্মসাৎ মামলায় সহকারী পুলিশ কমিশনার কারাগারে। প্রতীকী ছবি
বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেলউদ্দিন প্রিন্সের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা এ আদেশ দেন। এদিন মামলার বাদী সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী আদালতে সোহেলউদ্দিন প্রিন্সের জামিন বাতিলের আবেদন করেন।

আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৯ আগস্ট আপস-মীমাংসার শর্তে সোহেল জামিন লাভ করলেও তিনি এখন পর্যন্ত মামলার বিষয়ে কোনো আপস করেননি। তাই তার জামিন বাতিলের আবেদন করা হয়।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম খান আদালতে দাবি করেন, সোহেলউদ্দিন প্রিন্স বাদীর কোনো অর্থ আত্মসাৎ করেননি। তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সোহেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৯ জুন একই আদালত সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৩ নভেম্বর সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।


অভিযোগে বলা হয়, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সোহেলউদ্দিন প্রিন্স বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাদী ও তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। সেই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে নানা অজুহাতে তাদের কাছ থেকে মোট ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর দাবি, পরে সোহেলউদ্দিন তাকে বিয়ে করেননি এবং নেওয়া টাকাও ফেরত দেননি।

এদিকে, সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা যৌতুকের আরেকটি মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অর্থ  আত্মসাৎ  মামলা  সহকারী  পুলিশ  কমিশনার  কারাগার 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: