সাবেক এমপি জেবুন্নেসা জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য

2026-07-01T19:22:10+00:00
2026-07-01T19:22:10+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক এমপি জেবুন্নেসা জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:২২ পিএম 
রিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন জেবুন্নেছা আফরোজকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতেই শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যমুনা ফিউচার পার্কের সামনে আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী রবিউল ইসলাম। অভিযোগে বলা হয়, সে সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র কর্মীদের গুলিতে তিনি আহত হন।

এ ঘটনায় গত বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় রবিউল ইসলাম বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   সাবেক এমপি  জেবুন্নেসা  জুলাই  হত্যাচেষ্টা  মামলা  গ্রেফতার 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: