মাদরাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদরাসাছাত্রকে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম

2026-11-19T17:03:33+00:00
2026-11-19T17:03:33+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আইন-আদালত
মাদরাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম 
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি : সংগৃহীত
চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদরাসাছাত্রকে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়লের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. রিপন হোসেন এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেন, তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তী সময়ে নুরুল ইসলাম নাহিদের রিমান্ড চাওয়া হতে পারে।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি আদালতকে বলেন, নাহিদ সাবেক সরকারের একজন মন্ত্রী ছিলেন। ডিসেম্বরকেন্দ্রিক দেশে অস্থিরতা সৃষ্টির কাজে তিনি যুক্ত ছিলেন। এ কারণে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান তিনি।


তবে নাহিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। তাকে আদালতের এজলাসেও তোলা হয়নি।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মাদরাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: