সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ ৩ জন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিল ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ

2026-11-18T19:31:11+00:00
2026-11-18T19:31:11+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আইন-আদালত
সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ ৩ জন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম 
পুলিশ পাহারায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে বুধবার আদালতে নেওয়া হয়। ছবি : সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিল ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ আদেশ দেন। কারাগারে পাঠানো অপর আসামিরা হলেন- কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।


মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৭ আগস্ট দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানাধীন স্টেডিয়ামের বিপরীত পাশে সড়কে মশাল হাতে মিছিল করছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে ১০০ থেকে ১২০ জন অংশ নেন। তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এসময় সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক। পরে ঘটনাস্থল ও আশপাশ থেকে ৭০টি অর্ধ প্রজ্বলিত মশাল, একটি ব্যানার এবং ৭০টি কালো ফেসমাস্ক জব্দ করা হয়। ব্যানারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবি লেখা ছিল। আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে হিরুকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সাবেক প্রতিমন্ত্রী  হিরু  সন্ত্রাসবিরোধী আইন  মামলা  কারাগার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: