১৯ মামলার আসামী ‘জঙ্গি সোহান’ গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোহান ওরফে জঙ্গি সোহান (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া সোহানের

2026-07-01T20:01:06+00:00
2026-07-01T20:14:53+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
১৯ মামলার আসামী ‘জঙ্গি সোহান’ গ্রেফতার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:০১ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ৮:১৪ পিএম
১৯ মামলার আসামী ‘জঙ্গি সোহান’ গ্রেফতার। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোহান ওরফে জঙ্গি সোহান (২৫) নামে এক  সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া সোহানের বিরুদ্ধে অস্ত্র, প্রবাসীর গাড়িতে ডাকাতি, দস্যুতা, সংঘবদ্ধ ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, এস আই মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (৩০ জুন) রাতে সোনারগাঁয় একাধিক জায়গায় বিশেষ অভিযান চালিয়ে সোহানকে গ্রেফতার করা হয়।

সোহান উপজেলার হাবিবপুর এলাকার দুলাল হোসেনের ছেলে উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আতাউর রহমানের ভাতিজা। 

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ১৯টি মামলার রেকর্ড রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতি, প্রবাসীর গাড়িতে ডাকাতি, অস্ত্র আইনের মামলা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং অন্যান্য ফৌজদারি অভিযোগ।


কয়েকটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি এবং কয়েকটি মামলায় তদন্তে সন্দেহভাজন হিসেবে উল্লেখ রয়েছেন বলেও পুলিশ জানিয়েছে।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, ১৯ মামলার আসামি  সোহানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মাদক, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   মামলা  আসামি  জঙ্গি সোহান  গ্রেফতার  সোনারগা  নারায়ণগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: