খামেনির জানাজায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

2026-07-01T22:39:40+00:00
2026-07-01T22:44:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
খামেনির জানাজায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:৩৯ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ১০:৪৪ পিএম
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তার সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি।  

এনসিপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে মঙ্গলবার (৩০ জুন) ভিসার আবেদন করেন নাসীরুদ্দীন। 

বুধবার (১ জুলাই) তার আবেদন মঞ্জুর হওয়ার খবর পান তিনি। এখন বিমানের টিকিট কেনার প্রক্রিয়া চলছে। 

একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল ইরান যাচ্ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুজিবুর রহমানের নেতৃত্বে এ প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও এস এম খালিদুজ্জামান।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় তেহরানে নিজ কার্যালয়ে তিনি নিহত হন। 


কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় তেহরানে নিজ কার্যালয়ে তিনি নিহত হন। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে। 

এরপর বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই তার জন্মস্থান ও উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। 

সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   নাসীরুদ্দীন পাটওয়ারী  খামেনি  জানাজা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: