বেড়ায় একমাসে ৪৩ জন মাদক কারবারি আটক

বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার বেড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল জুন মাসের ১ থেকে ৩০ জুন রাত ১০ পর্যন্ত মোট ৪৩ জন মাদক কারবারি

2026-07-01T23:59:30+00:00
2026-07-02T10:02:21+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বেড়ায় একমাসে ৪৩ জন মাদক কারবারি আটক
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৫৯ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ১০:০২ এএম
পাবনার বেড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একমাসে ৪৩ জন মাদক কারবারি আটক । ছবি : সময়ের আলো
পাবনার বেড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল জুন মাসের ১ থেকে ৩০ জুন রাত ১০ পর্যন্ত মোট ৪৩ জন মাদক কারবারি সহ সেবনকারীকে আটক এবং  বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বেড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, গেল জুন মাসে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ২৪ টি পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অভিযুক্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে জরিমানা সহ কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। এসব অভিযানে বেড়া মডেল থানা এবং আমিনপুর থানার পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন , মাদকের বিরুদ্ধে প্রশাসনের বিন্দুমাত্র ছাড় নেই। জনস্বার্থে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   পাবনা  বেড়া  মাদক  কারবারি  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: