অতিরিক্ত অর্থ আদায় করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় কিংবা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন

2026-07-04T11:13:23+00:00
2026-07-04T11:13:23+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
ডিএসসিসি প্রশাসক
অতিরিক্ত অর্থ আদায় করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:১৩ এএম 
সংগৃহীত ছবি

বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় কিংবা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, অক্সিজেন গ্রহণের জন্য গাছ লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, বিভিন্ন মার্কেট থেকে রাস্তার মাঝখানে আবর্জনা ফেলে রাখা হয়। এ বিষয়ে ব্যবসায়ীদের নির্ধারিত বিনে এবং নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

হকারদের উদ্দেশে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে হকাররা ব্যবসা করলেও অনেকেই নিজেদের বর্জ্য পরিষ্কার করেন না। তাদেরও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে।

বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়া এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, কোথাও কোথাও নির্ধারিত সেবার বিপরীতে বেশি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যারা এমন অনিয়ম করবে, ভবিষ্যতে তাদের টেন্ডার দেওয়া হবে না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

তিনি বলেন, লার্ভা নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। যেসব স্থানে সরাসরি পৌঁছানো সম্ভব নয়, সেখানে এসব ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন  ডিএসসিসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: