সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে খুব শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

2026-07-04T14:21:40+00:00
2026-07-04T14:21:40+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২:২১ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে খুব শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে। এ দেশে তারা আর কোনো দিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।’ তিনি অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নিয়মিত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি জানান, পর্দার অন্তরালে তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনা করেই তৎকালীন অরাজনৈতিক আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়েছিল।

জুলাই চেতনাকে পুঁজি করে কেউ যাতে কোনো ধরনের ব্যবসা না করে, সে ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জুলাই চেতনা বিক্রি ভালো নয়। যারা এই চেতনা নিয়ে ব্যবসা করার চেষ্টা করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।’ অর্থনৈতিক সংকট মোকাবিলায় ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার তার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।


সময়ের আলো/কহু



  বিষয়:   সময়ের আলো  আওয়ামী লীগ  স্বরাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: