প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:২১ এএম আপডেট: ১৪.১১.২০২৬ ৪:২১ এএম
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে একটি ফার্মেসি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ফার্মেসির কাচ ভেঙে যায় । ছবি : সংগৃহীত রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে একটি ফার্মেসি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ফার্মেসির কাচ ভেঙে যায়।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে মিরপুর রোডের প্রধান সড়কে অবস্থিত অনুরাগ ফার্মেসিতে ঘটনাটি ঘটে।
ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তবে কারা, কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার এসআই শরীফ আহমেদ জানান, অজ্ঞাত কোনো ব্যক্তিকে লক্ষ্য করে মূলত গুলি ছোড়া হয়েছিল। সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
সময়ের আল/এসকে