ঢাকা থেকে চট্টগ্রাম যাবে বৈদ্যুতিক ট্রেন, গতি ঘণ্টায় ১৪০ কিমি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা করছে সরকার। জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রেল করিডোরে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এই নেটওয়ার্ক সম্প্রসারণ

2026-11-13T18:08:38+00:00
2026-11-13T18:08:38+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জাতীয়
ঢাকা থেকে চট্টগ্রাম যাবে বৈদ্যুতিক ট্রেন, গতি ঘণ্টায় ১৪০ কিমি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম 
প্রতীকী ছবি
ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা করছে সরকার। জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রেল করিডোরে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এই নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে। এতে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন গতি আসবে বলে আশা করছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, আধুনিক বৈদ্যুতিক ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে পারবে।

প্রথম পর্যায়ে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। অর্থায়নের সিংহভাগ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করে ২০২৮ সালের মাঝামাঝি বড় পরিসরে নির্মাণকাজ শুরু হবে।


প্রকল্পের আওতায় ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। দুই প্রান্তে চালকের কক্ষ থাকায় এসব ট্রেনের দিক পরিবর্তনে সময় লাগবে না।

রেলওয়ের হিসাবে, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে বছরে প্রায় ৭০ হাজার টিইইউ কনটেইনার পরিবহন হয়, যা মোট কনটেইনার পরিবহনের মাত্র ৩ শতাংশ। ধীরাশ্রমে ইনল্যান্ড কনটেইনার ডিপো চালু হলে এ পরিমাণ বছরে সাড়ে ৪ লাখ টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

এদিকে বৈদ্যুতিক ট্রেন চলাচলের উপযোগী অবকাঠামো তৈরিতে ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণ এবং টঙ্গী-আখাউড়া ও লাকসাম-চট্টগ্রাম রেলপথ উন্নয়নের কাজ চলছে।

রেলওয়ে জানিয়েছে, ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেনের পরিবর্তে ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বিনিয়োগ ব্যয় কমার পাশাপাশি জ্বালানি নির্ভরতা ও কার্বন নিঃসরণ কমবে বলে আশা করা হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ঢাকা  চট্টগ্রাম  বৈদ্যুতিক ট্রেন  গতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: