আলফার কারণেই নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী নাহিদ সুপার পরিবহন নামে একটি বাস। এ ঘটনায়

2026-07-05T13:46:37+00:00
2026-07-05T13:46:37+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
আলফার কারণেই নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১:৪৬ পিএম 
খাদে পড়ে যাওয়া বাস। ছবি : সময়ের আলো
খাদে পড়ে যাওয়া বাস। ছবি : সময়ের আলো
ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী নাহিদ সুপার পরিবহন নামে একটি বাস। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা হয়। পথে নলছিটি থানার পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য বাসকে অতিক্রম করার সময় দুই বাসের মাঝখানে একটি আলফা (থ্রি-হুইলার) গাড়ি চলে আসে। আলফা গাড়িটিকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।


দুর্ঘটনার পর বাসটির নিচে পানির মধ্যে চাপা পড়া এক অজ্ঞাত ব্যক্তির হাত দেখতে পান স্থানীয়রা। এতে ওই ব্যক্তি বাসের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নলছিটি থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

নলছিটি থানার এএসআই মোহাম্মদ শাহিন হাওলাদার জানান, ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   আলফা  নলছিটি  যাত্রীবাহী  বাস  দুর্ঘটনা  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: