ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে : নুরুল হক নুর

পটুয়াখালী প্রতিনিধি

জাতীয়

শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড

2026-07-05T16:06:32+00:00
2026-07-05T16:06:32+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
জাতীয়
ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে : নুরুল হক নুর
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:০৬ পিএম 
পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নুরুল হক নুর। ছবি : সময়ের আলো
শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তার বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে।’

রবিবার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতর প্রধানের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


নুরুল হক নুর বলেন, ‘এ হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। এমন ধ্বংসাত্মক ঘটনার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি ক্ষমতাবলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলায় দেশে তাদের রাজনীতি আইনিভাবে নিষিদ্ধ করা হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিদেশে থাকা এসব দুর্বৃত্তদের প্ররোচনায় পড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো মানুষের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। বরং, দেশে যে সকল রাজনৈতিক দল আছে, তাদের সঙ্গে কাজ করুন বা নতুন দল গঠন করে রাজনীতি করুন।’

এ সময় মন্ত্রীর স্ত্রী মোসা. মারিযা আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দফতর প্রধান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মন্ত্রী বিভিন্ন দফতরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদেরকে দিক-নির্দেশনা প্রদান করেন। 

সময়ের আলো/মহু



  বিষয়:   ফ্যাসিস্ট  বিচার  কলঙ্ক  নুরুল হক নুর  পটুয়াখালী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: