শহীদ মিনারে আবুল কাসেম ফজলুল হকের প্রতি শ্রদ্ধা জানানো হবে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

শেষবারের মতোনিথর দেহেঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমিতেযাবেনঅধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।রোববার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস

2026-07-05T19:46:15+00:00
2026-07-05T19:52:43+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
শহীদ মিনারে আবুল কাসেম ফজলুল হকের প্রতি শ্রদ্ধা জানানো হবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:৪৬ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ৭:৫২ পিএম
ধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সংগৃহীত ছবি
শেষবারের মতো নিথর দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমিতে যাবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। 

রোববার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।   

আবুল কাসেম ফজলুল হকের মেয়ে শুচিতা শারমিন বলেছেন, আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমিতে মরদেহ নেওয়া হবে।

মৃত্যুর আগ পর্যন্ত বাংলা একাডেমির সভাপতির দায়িত্বে ছিলেন আবুল কাসেম ফজলুল হক। সেখানে একাডেমির সহকর্মীদের পাশাপাশী শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেকে শ্রদ্ধা নিবেদন করবেন।   

আরও পড়ুন

বাংলা একাডেমি থেকে বেলা ১১টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে কিছু সময় মরদেহ রাখা হবে। সবশেষে বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

রবিবার রাত ৭টা পর্যন্ত দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানান শুচিতা শারমিন।  


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   শহীদ মিনার  আবুল কাসেম ফজলুল হক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: