ভারী বর্ষণে নিরাপত্তার শঙ্কা, বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

টানা ভারী বর্ষণের কারণে পর্যটক ও সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র

2026-07-06T23:19:21+00:00
2026-07-06T23:19:21+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
ভারী বর্ষণে নিরাপত্তার শঙ্কা, বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৯ পিএম 
থানচির দুর্গম এলাকায়। ছবি : সময়ের আলো
টানা ভারী বর্ষণের কারণে পর্যটক ও সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) রাত ৯টায় জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের ফলে পাহাড় ধস এবং বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকির আশঙ্কা সৃষ্টি হয়েছে। বর্তমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পর্যটক এবং স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই সময়সীমার মধ্যে বান্দরবান পার্বত্য জেলার সমস্ত পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনের এই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে সংশ্লিষ্ট ট্যুর অপারেটর, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বিশেষভাবে অনুরোধ করেছে জেলা প্রশাসন।

সময়ের আলো/জোই


  বিষয়:   ভারী বর্ষণ  নিরাপত্তার শঙ্কা  বান্দরবান  পর্যটনকেন্দ্র  বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: