গ্রামাঞ্চলের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়ন ছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়ন সম্ভব

2026-07-07T00:40:05+00:00
2026-07-07T00:40:05+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
গ্রামাঞ্চলের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৪০ এএম 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়ন ছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যে সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জনগণের আয় বৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে কাজ করছে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এর আগে সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে এক আলোচনা সভা হয়। মির্জা ফখরুল বলেন, সরকারের লক্ষ্য দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা। 

তিনি দাবি করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দারিদ্র্য বিমোচন ও কৃষি উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) আধুনিক ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। 


মীর শাহে আলম বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমান সরকার গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও উৎপাদনশীল বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  




  বিষয়:   গ্রামাঞ্চল  উন্নয়ন  টেকসই উন্নয়ন  মির্জা ফখরুল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: