এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রামে পানিতে আটকা ‘পর্যটক এক্সপ্রেস’

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রীসহ আটকে পড়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর

2026-07-07T17:07:01+00:00
2026-07-07T17:07:01+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রামে পানিতে আটকা ‘পর্যটক এক্সপ্রেস’
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রামে টানা ভারী বর্ষণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রীসহ আটকে পড়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের ষোলশহর ও জানালীহাট স্টেশনের মধ্যবর্তী এলাকায় ট্রেনটি আটকা পড়ে। বিকাল সোয়া ৩টা পর্যন্ত ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করতে পারেনি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ট্রেনের প্রায় এক হাজার যাত্রী।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয় পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করার পর জানালীহাটের কাছে সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইনের ওপর ব্যাপক পানি দেখতে পায়। নিরাপত্তার স্বার্থে চালক ট্রেনটি সেখানেই থামিয়ে দেন। পরবর্তীতে ট্রেনটিকে কিছুটা পিছিয়ে এনে ষোলশহর স্টেশনে নিরাপদ অবস্থানে রাখা হয়েছে।

জানালীহাট স্টেশনের মাস্টার নেজাম উদ্দিন জানান, সকালে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হওয়ার সময় পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে এরপর মুষলধারে বৃষ্টি শুরু হলে রেললাইন পুরোপুরি পানিতে তলিয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পানি নেমে গেলে এবং লাইন নিরাপদ ঘোষিত হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

এদিকে, বৈরি আবহাওয়ার কারণে রেললাইনে গাছ ভেঙে পড়ায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ফিরতি ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনটিও দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে দেওয়া হয়েছে বলে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোল রুম নিশ্চিত করেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে নগরীর নিচু এলাকা, মূল সড়ক ও রেললাইনে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রেললাইনের পানি কখন নাগাদ কমবে, সে বিষয়ে রেল কর্মকর্তারা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।


সময়ের আলো/কহু
  বিষয়:   সময়ের আলো  পর্যটক এক্সপ্রেস 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: