উখিয়ায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় একটি প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ (সিপিসি-২, হোয়াইক্যং)। উদ্ধার হওয়া

2026-07-07T21:11:13+00:00
2026-07-07T21:11:13+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
উখিয়ায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:১১ পিএম 
ইয়াবাসহ এক নারী মাদককারবারি গ্রেফতার। ছবি : সমেয়র আলো
কক্সবাজারের উখিয়ায় একটি প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ (সিপিসি-২, হোয়াইক্যং)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদককারবারির নাম শাকিলা শারমিন রেশমী (২২)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় শিল্পী মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় কয়েকজন মাদককারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিজেদের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।


এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির সহায়তায় গত ৬ জুলাই হাজিরপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতরে থাকা মাদককারবারিরা একটি প্লাস্টিকের ড্রাম ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকেই শাকিলা শারমিন রেশমীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ফেলে যাওয়া ড্রামটি তল্লাশি করে ভেতর থেকে নিখুঁতভাবে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেশমী মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় গ্রেফতার রেশমী এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।



  বিষয়:   উখিয়া  ইয়াবা  শিল্পী  ইদ্রিস  স্ত্রী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: