প্রস্তুত নতুন বল ‘ট্রিওন্ডা ফাইনাল’

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও

2026-07-08T02:12:30+00:00
2026-07-08T02:12:30+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
খেলা
প্রস্তুত নতুন বল ‘ট্রিওন্ডা ফাইনাল’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:১২ এএম 
প্রস্তুত নতুন বল ‘ট্রিওন্ডা ফাইনাল’। সংগৃহীত ছবি
বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ পর্ব সামনে রেখে বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস উন্মোচন করেছে নতুন অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা ফাইনাল’। এই বলটি ব্যবহার করা হবে বিশ্বকাপের দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং মহারণ ফাইনালে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে অ্যাডিডাস ‘ট্রিওন্ডা’ নামের অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছিল, যা পুরো বিশ্বকাপজুড়ে ব্যবহৃত হয়েছে। সেই বলেরই উন্নত সংস্করণ হিসেবে এসেছে ‘ট্রিওন্ডা ফাইনাল’। পারফরম্যান্স, ভারসাম্য, গতি ও নির্ভুলতার দিক থেকে আগের প্রযুক্তি অক্ষুণ্ন রাখা হলেও নকশায় আনা হয়েছে নতুনত্ব। 

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম শুধু রং পরিবর্তন না করে টুর্নামেন্টের শেষ চার ম্যাচের জন্য সম্পূর্ণ আলাদা ডিজাইনের অফিসিয়াল বল তৈরি করেছে অ্যাডিডাস।

বলটির নকশা ফুটবলের সর্বোচ্চ সম্মান ও গৌরব অর্জনের যাত্রাকে প্রতিফলিত করে। বিশ্বকাপ ট্রফির প্রতীক হিসেবে এতে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় সোনালি রং, যা ফুটবল বিশ্বের সবচেয়ে কাক্সিক্ষত শিরোপার প্রতিনিধিত্ব করে। কালো রঙের পটভূমির ওপর সোনালি নকশা বলটিকে দিয়েছে রাজকীয়, আধুনিক ও প্রিমিয়াম একটি রূপ, যা টুর্নামেন্টের শেষ ধাপের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিশেষ এই বলটির মাধ্যমে বিশ্বকাপের ১৬টি স্বাগতিক শহরকেও সম্মান জানানো হয়েছে। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের আয়োজক শহর ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউইয়র্ক নিউ জার্সিকে বলের মূল নকশায় বিশেষভাবে স্থান দেওয়া হয়েছে। 

পাশাপাশি বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মনতেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো এবং ভ্যাঙ্কুভার শহরগুলোর নাম ত্রিভুজাকৃতির গ্রাফিক উপাদানের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের পেছনে প্রতিটি শহরের অবদানকে শেষ বাঁশি বাজার মুহূর্ত পর্যন্ত স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন বল উন্মোচন উপলক্ষে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ‘ট্রিওন্ডা ফাইনাল’ এখন প্রস্তুত। পুরো টুর্নামেন্টজুড়ে ‘ট্রিওন্ডা’ বলটি অসংখ্য গোলের সাক্ষী হয়েছে এবং প্রতিবার জালে বল জড়ানোর সঙ্গে সঙ্গে কোটি কোটি ফুটবলপ্রেমীর আনন্দের কারণ হয়েছে। একই সঙ্গে এটি যৌথ আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য, সহযোগিতা এবং ফুটবলের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।


তিনি আরও বলেন, এখন বিশ্বের সেরা ফুটবলারদের পায়ে থাকবে ‘ট্রিওন্ডা ফাইনাল’। প্রতিটি স্পর্শ, ড্রিবল, পাস, ক্রস, সেভ, শট এবং গোলের মাধ্যমে এই বিশ্বকাপের ১৬টি স্বাগতিক শহরের অবদান ফুটবল ইতিহাসে আরও গভীরভাবে স্থান করে নেবে। বিশ্বকাপের ২৩তম আসর স্মরণীয় করে রাখতে এই বল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শুধু নকশায় নয়, প্রযুক্তিগত দিক থেকেও অত্যাধুনিক এই বল। এতে অ্যাডিডাসের সর্বশেষ সংযুক্ত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে রিয়েল-টাইমে বলের গতিবিধি ও স্পর্শসংক্রান্ত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। ফলে ম্যাচ পরিচালনায় রেফারিরা আরও দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে পারবেন। একই সঙ্গে খেলার বিশ্লেষণ, পরিসংখ্যান সংগ্রহ এবং বিভিন্ন প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণেও এটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।

বিশ্বকাপের শেষ চার ম্যাচে বিশ্বের সেরা ফুটবলারদের পায়ে দেখা যাবে নতুন এই ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল। আধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন নকশা এবং বিশ্বকাপের ইতিহাস স্মরণীয় করে রাখার বিশেষ বার্তা নিয়ে বলটি ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 



  বিষয়:   প্রস্তুত  নতুন বল  ট্রিওন্ডা ফাইনাল  ফিফা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: