বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বাড়ল

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকির কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা

2026-07-08T21:53:16+00:00
2026-07-08T21:58:38+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বাড়ল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৫৩ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৯:৫৮ পিএম
টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ও পাহাড়ি এলাকায় মারাত্মক ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। সংগৃহীত ছবি
অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকির কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ও পাহাড়ি এলাকায় মারাত্মক ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় আগামী ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পর্যটন সেলের পক্ষ থেকে এ সময় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যে-কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে জেলা প্রশাসন গত ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল। চলমান বৈরী আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে সেই সময়সীমা বাড়িয়ে ১২ জুলাই পর্যন্ত করা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বান্দরবান  পর্যটনকেন্দ্র  বন্ধ  মেয়াদ  বাড়ল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: