তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন : মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, ‘দেশের যেকোনও দুর্যোগে ও কল্যাণ সাধনে দুঃখী মানুষের পাশে প্রধানমন্ত্রী তারেক

2026-07-09T12:41:02+00:00
2026-07-09T12:45:20+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন : মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:৪১ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ১২:৪৫ পিএম
ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পার্বত্য চট্টগ্রামে যান প্রতিমন্ত্রী মীর হেলাল। ছবি : সংগৃহীত
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, ‘দেশের যেকোনও দুর্যোগে ও কল্যাণ সাধনে দুঃখী মানুষের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।’

বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙামাটির বিভিন্ন বন্যা ও পাহাড়ধস প্রবণ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিচ্ছেন প্রতিমন্ত্রী মীর হেলাল।

ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিচ্ছেন প্রতিমন্ত্রী মীর হেলাল।


প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বুধবার বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী মীর হেলাল। সন্ধ্যায় চট্টগ্রাম শহরে পৌঁছে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙামাটি শহরের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন তিনি। এ সময় স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মীসহ ত্রাণ গ্রহীতা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

বুধবার রাতে রাঙামাটিতে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সকালে বৈঠক করার পরই ত্রাণ সহায়তা নিয়ে আমি অসহায় দুর্গত মানুষের কাছে ছুটে এসেছি। পার্বত্য চট্টগ্রামের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে ত্রাণসামগ্রী যথাসময়ে পৌঁছে দেওয়া হবে, কেউ সহায়তাহীন থাকবে না।’


তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসনকে আরও আর্থিক অনুদান দেওয়া হবে। এখানকার মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদসহ সরকারের অন্যান্য সংস্থাগুলো অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অঞ্চলে বাঙালি ও বিভিন্ন জাতিসত্তার মানুষসহ ১২টি জাতিগোষ্ঠীর মানুষ যেন সমঅধিকার ও সমউন্নয়ন লাভের অধিকারী হয়, সেই লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী ঘোষিত ‘রংধনু জাতি’ গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিতে বর্তমান সরকার সচেষ্ট থাকবে।

প্রতিমন্ত্রী মীর হেলাল বুধবার রাতে রাঙামাটি জেলা সদরে অবস্থিত লোকনাথ মন্দিরস্থ আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেন। এছাড়া কাউখালী উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে ত্রাণ বিতরণে সহযোগিতা করায় রাঙামাটি জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে, প্রতিমন্ত্রী চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৩ নম্বর আজিমপুর ওয়ার্ড এলাকা, উপজেলার মেখলস্থ ইছাপুর এলাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলীস্থ খিল্লাপাড়া এলাকা এবং চট্টগ্রামের জালালাবাদস্থ বটতলা এলাকার প্রবল বর্ষণে প্লাবিত অঞ্চলসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদানের বার্তা পৌঁছে দেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার অন্তর্গত বাংলাবাজার ব্যাংক কলোনি পাহাড়ের ফাটলস্থল পরিদর্শন করে, এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

সময়ের আলো/মহু


  বিষয়:   তারেক রহমান  দুঃখী  মানুষ  চট্টগ্রাম  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: