হবিগঞ্জে চার নদীর পানি বিপৎসীমার উপরে

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হবিগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার অন্তত চারটি নদীর

2026-07-10T00:56:58+00:00
2026-07-10T00:56:58+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে চার নদীর পানি বিপৎসীমার উপরে
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:৫৬ এএম 
ছবি : সময়ের আলো

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হবিগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার অন্তত চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টার সর্বশেষ তথ্য অনুযায়ী, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ২১২ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১১৮ সেন্টিমিটার এবং মাছুলিয়া পয়েন্টে ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর মার্কুলী পয়েন্টে পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপরে রয়েছে।

এ ছাড়া সুতাং নদীর পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার এবং কালনী-কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন

এদিকে বাঁধ ভেঙে যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই রাধাপুর গ্রামের বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে পড়ে। পানির তোড়ে বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন অনেক পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার পানিতে শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। একই সঙ্গে আমন ধানের বীজতলা, শাকসবজির ক্ষেতসহ বিভিন্ন মৌসুমি ফসল তলিয়ে যাওয়ায় কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

সময়ের আলো/আরবিএন



  বিষয়:   হবিগঞ্জ  নদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: