বৃত্তি পরীক্ষার ফল ফাঁসের অভিযোগে কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ওয়েবপোর্টালে চলে আসার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে

2026-07-10T14:26:34+00:00
2026-07-10T14:26:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
বৃত্তি পরীক্ষার ফল ফাঁসের অভিযোগে কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:২৬ পিএম 
মো. মেহতাব কায়েস। ছবি : সংগৃহীত
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ওয়েবপোর্টালে চলে আসার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্তৃপক্ষ যথাযথ ফলাফল প্রকাশের আগে প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ওয়েবপোর্টালে ফলাফল আপলোড করার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ৯ জুলাই ২০২৬, অর্থাৎ ফলাফল ওয়েবপোর্টালে আপলোডের দিন থেকেই তার সাময়িক বরখাস্ত কার্যকর হবে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে। সদস্য হিসেবে রয়েছেন শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।

অফিস আদেশে বলা হয়, ৮ জুলাই বৃত্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রস্তুত করা হয়। পরে ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েবলিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় মো. মেহতাব কায়েসকে। তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করা যাবে না।


তবে অভিযোগ অনুযায়ী, ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। অল্প সময়ের জন্য লিংকগুলো সচল থাকায় অনেকেই ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল ৯ জুলাই। কিন্তু কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়। এর মধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফলের অংশবিশেষ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষক ও অভিভাবক সেই ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ও সন্তানদের অভিনন্দনও জানান। পরে ফলাফলের সত্যতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বৃত্তি পরীক্ষা  ফল ফাঁস  অভিযোগ  কর্মকর্তা  বরখাস্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: